Beetroot Moringa Powder Combo

Original price was: 980.00৳ .Current price is: 950.00৳ .

Compare

অর্গানিক বিটরুট পাউডার তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক ও অর্গানিকভাবে চাষ করা তাজা বিট থেকে। কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। বিটগুলো ধুয়ে, কেটে, শুকিয়ে সূক্ষ্মভাবে গুঁড়ো করা হয়। এর ফলে পাউডারটি বিটরুটের প্রায় সব পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখে এবং সহজে ব্যবহার করা যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফোলেট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় গুনাবলি।

সবজি হিসেবে শজনের ডাঁটাখুবই জনপ্রিয়। তবে সজনের পাতা খাওয়ার রেওয়াজও বেশ প্রাচীন। বিশেষ করে, সজনেপাতার গুঁড়া ব্যবহার বেড়েছে কারণ এর বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। শজনে পাতা  প্রায়ই সবজি হিসেবে খাওয়া হয়। সজনে এমন একটি উদ্ভিদ যা খরাসহিষ্ণু ও গ্রীষ্মপ্রধান অঞ্চলে বেশি জন্মে। বীজের মাধ্যমে বংশবিস্তার ঘটলেও আমাদের দেশে বংশবিস্তার প্রধানত হয় ডাল বা অঙ্গজ কাটিং দ্বারা। গ্রীষ্মকাল সজনে রোপণের সর্বোত্তম সময়, বিশেষ করে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত । শরীরের পুষ্টিগুণের অভাবে কোনো রোগ হলে সেই পুষ্টির অভাব পুরণ করে দ্রুত রোগ সারাতে সহায়তা করে সুপারফুড সজনে পাতা। শরীরের সকল পুষ্টিগুণের অভাব পুরণ করে এবং রোগকে বাসা বাঁধতে দেয় না। নিয়মিত সজনে পাতার গুঁড়া খেলে নিজেই বুঝতে পারবেন আগের থেকে শারীরিক ভাবে কতটা ভালো অনুভব করছেন।

 বিটরুট পাউডার এর পুষ্টিগুণ:

  • রক্তে লোহিত কণিকার সংখ্যা বাড়াতে সহায়তা করে, শরীরের রক্ত সঞ্চালনকে উন্নত করে।
  • শরীরের রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং লিভারে অতিরিক্ত ফ্যাট জমা প্রতিরোধ করে।
  • শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি করে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
  • এটি রক্তস্বল্পতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
  • এটি রক্ত প্রবাহের উন্নতি ঘটায় এবং রক্তচাপ কমাতে সাহায্য করে, ফলে শরীরে অক্সিজেন প্রবাহ বাড়ায়, যা শারীরিক সহনশক্তি বৃদ্ধি এবং কর্মশক্তির উন্নতিতে সহায়ক।
  • অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।
  • বীটরুটে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক এবং চুলের যত্নেও কার্যকরী ভূমিকা রাখে।
  • ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতে সহায়তা করে।
  • ভিটামিন সি এবং আয়রন সমৃদ্ধ এই পাউডার ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, চুলকে মজবুত করে এবং বয়সের ছাপ কমায়।
  • বীটরুট ফ্রি রেডিকেল থেকে রক্ষা করতে অ্যান্টিঅক্সিডেন্ট সহায়ক, এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব শরীরকে অভ্যন্তরীণভাবে সুস্থ রাখে।
  • বীটরুট পাউডার হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।
  • এটি চোখের স্বাস্থ্য ভালো রাখে ।

মরিঙ্গা পাউডার / সজনে পাতার গুড়া এর উপকারিতা 

মানবদেহের নিয়মিত প্রয়োজনীয় সব উপাদানই সজনে পাতায় রয়েছে। এই পাতায় উদ্ভিজ্জ প্রোটিন এবং  উচ্চ পরিমাণ আয়রন রয়েছে। এটি শুকিয়ে গুঁড়ো আকারে সেবন করলে পুষ্টিগুণ ঠিক থাকে এবং ফলে এটি একেবারেই নষ্ট হয় না। এছাড়াও –

  •  ওজন কমানোর জন্য এট অনেক উপকারী।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
  • এই সজনা পাতার গুঁড়ো দেহে চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভালো।
  • পুষ্টির ভান্ডার হিসেবে পরিচিত এই পাতার গুঁড়ো শরীরে শক্তি জোগায়।
  • সজনা পাতার গুঁড়ো গরম পানীয় হিসেবে খেলে সাইনাসের সমস্যা দূর হয়।
  •  এতে থাকা পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।
  • ঘুমানোর আগে সজনে পাতার গুঁড়ো পান খুবই কার্যকর। এতে রাতে ভালো ঘুম হয়।

Additional information

size

500g

Select at least 2 products
to compare