মৌচাক থেকে আহরিত খাঁটি মধু
KAHF Apis Cerana Honey সংগ্রহ করা হয় আমাদের দেশের নিজস্ব প্রজাতির মৌমাছি Apis Cerana থেকে।
এই ক্ষুদে মৌমাছিগুলো পাহাড়, বুনো ফুলের বাগান ও প্রাকৃতিক পরিবেশে ফুলের নেক্টার সংগ্রহ করে — যার ফলেই এই মধু হয় ঘন, সুগন্ধি ও পুষ্টিগুণে ভরপুর।
আমরা মৌচাক থেকে সংগ্রহ করা এই বিশুদ্ধ মধু সযত্নে পৌঁছে দিই আপনার পরিবারের হাতে, যাতে আপনি পান প্রকৃতির নিখাদ উপহার।
Apis Cerana Honey – দেশি মৌমাছির খাঁটি মধু
“তার পেট থেকে এমন পানিও বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে সে কর্মের জন্য যারা চিন্তা করে।”
(সূরা আন-নাহল ১৬:৬৯)
Apis Cerana মধুর বৈশিষ্ট্য
-
দেশি মৌমাছি কর্তৃক সংগ্রহ করা প্রাকৃতিক মধু
-
বুনো ফুলের রস থেকে উৎপন্ন হওয়ায় ঘ্রাণ, রং ও স্বাদে ভিন্নতা থাকে
-
গাঢ় রঙের, ঘন ও প্রাকৃতিক মিষ্টি স্বাদের মধু
-
মৌমাছির পোলেন ও প্রাকৃতিক এনজাইমে ভরপুর
-
কোনো প্রিজারভেটিভ, কেমিক্যাল বা ভেজাল নেই
স্বাস্থ্য উপকারিতা
১। প্রাকৃতিক চাকের মধু হওয়ায় এতে মৌমাছির পোলেন থাকে, যা দেহের ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে সাহায্য করে।
২। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে, হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে।
৩। শরীরে শক্তি ও উষ্ণতা জোগায়, ক্লান্তি দূর করে।
৪। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
৫। হজম শক্তি উন্নত করে, কোষ্ঠ্যকাঠিন্য ও ডায়রিয়ায় কার্যকর।
৬। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সংক্রমণ থেকে রক্ষা করে।
৭। সর্দি, কাশি ও গলা ব্যথা কমাতে কার্যকর।
৮। হাঁপানি ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় সহায়তা করে।
৯। রাতে এক চা চামচ মধু ঘুমের সমস্যা ও অনিদ্রা দূর করতে সহায়ক।
১০। রক্তশূন্যতা ও পানিশূন্যতা দূর করে শরীরকে সতেজ রাখে।
১১। অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে।
১২। ত্বককে করে মসৃণ, উজ্জ্বল ও সুস্থ।
১৩। অ্যাসিডিটি ও পেটের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
কেন KAHF-এর Apis Cerana Honey বেছে নেবেন?
১। দেশি মৌমাছি (Apis Cerana) থেকে সংগৃহীত খাঁটি মধুর নিশ্চয়তা।
২। পাহাড়ি ও বুনো ফুলের নেক্টার থেকে প্রাকৃতিকভাবে উৎপন্ন।
৩। ১০০% বিশুদ্ধ, কোনো কেমিক্যাল বা চিনি মিশ্রিত নয়।
৪। মধু সংগ্রহ থেকে বোতলজাত করা পর্যন্ত সবকিছু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
৫। প্রতিটি ব্যাচে বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়, যাতে আপনি পান নিখুঁত মানের মধু।


